সর্বশেষ আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৬
'দোকান লিংক' ব্যবহার করার মানে হলো আপনি আমাদের নিয়মগুলো মেনে নিতে রাজী আছেন। আমরা সৎ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে সাহায্য করতে চাই। তবে আপনি যদি এই নিয়মগুলোর সাথে একমত না হন, তবে আমাদের সেবা ব্যবহার না করার অনুরোধ রইলো।
'দোকান লিংক' মূলত একটি প্রযুক্তি সেবা যা আপনার দোকানকে অনলাইনে তুলে ধরে। পণ্য ডেলিভারি দেওয়া, টাকা সংগ্রহ করা বা কাস্টমারের সাথে কথা বলার দায়িত্ব সম্পূর্ণ আপনার। কাস্টমারের সাথে কোনো লেনদেনে সমস্যা বা বিবাদ হলে তার জন্য 'দোকান লিংক' দায়বদ্ধ থাকবে না।
'দোকান লিংক'এর লোগো, কোডিং এবং ডিজাইন আমাদের সম্পদ। এগুলো কেউ কপি বা নকল করতে পারবেন না। তবে আপনার দোকানে আপনি যেসব ছবি বা তথ্য আপলোড করবেন, সেগুলোর পূর্ণ মালিকানা আপনার।
যদি কেউ আমাদের নিয়ম না মানে বা জালিয়াতির চেষ্টা করে, তবে আমরা তার একাউন্ট চিরতরে বন্ধ করে দেওয়ার অধিকার রাখি। এছাড়া আমরা সময় সময় আমাদের সেবায় পরিবর্তন আনতে পারি।
আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে সাইটটি সবসময় সচল থাকে। তবে যান্ত্রিক ত্রুটি বা প্রাকৃতিক কোনো কারণে সাইট সাময়িক বন্ধ থাকলে তার জন্য আমরা দায়ী থাকব না। তবে আমরা দ্রুত সমস্যা সমাধানে সবসময় সচেষ্ট।
প্রয়োজন সাপেক্ষে আমরা এই শর্তাবলী পরিবর্তন করতে পারি। বড় কোনো পরিবর্তন হলে আমরা আপনাকে সাইটে বা মেসেজের মাধ্যমে জানিয়ে দিব। নিয়মিত আমাদের এই শর্তাবলী চেক করা আপনার দায়িত্ব।
এই সকল শর্তাবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। কোনো আইনি বিবাদ দেখা দিলে তার সমাধান বাংলাদেশের আদালতেই হবে।
আপনার ব্যবসাকে অনলাইনে বড় করার প্রতিটি পদক্ষেপে 'দোকান লিংক' আপনার পাশে আছে। কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।